১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে জোড়গাছা কোরবানি পশুর হাট পরিদর্শন করলেন ইউএনও

  • Reporter Name
  • ০৩:২৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
  • ২৭৬

পলাশ মন্ডল, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আযহা সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে ঐতিহ্যবাহী জোড়গাছা কোরবানি পশুর হাট শেষ হলো মঙ্গলবার। কোরবানি হাটের শেষ দিনে এই হাট পরিদর্শন করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)সবুজ কুমার বসাক।
২৭ জুন (মঙ্গলবার) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, এ হাটে ব্যাপক পরিমাণ কোরবানির পশু ক্রয়-বিক্রয় হচ্ছে। ছোট মাঝারি গরুর মূল্য বেশি হলেও বাজার স্বাভাবিক রয়েছে। এ হাটে ব্যাপারী, খামারি ও সাধারণ মানুষ বিপুল পরিমাণ গরু, ছাগল ও ভেড়া নিয়ে আসায় ক্রয়-বিক্রয় খুব ভালো হয় বলে জানান বিভিন্ন এলাকা থেকে আগত ক্রেতা-বিক্রেতারা। হাটের ইজারাদার মিলন হোসেন জানান, সব দিক থেকে জোড়গাছা হাট নিরাপদ তাই অধিক পশু এ হাটে জমায়েত হয়েছে। থানার অফিসার ইনচার্জ(ওসি)রাজেশ কুমার চক্রবর্তী জানান, ঐতিহ্যবাহী জোড়গাছা পশুর হাটে ক্রেতা-বিক্রেতারা নির্বিঘ্নে পশু ক্রয়-বিক্রয় করতে পারে সেই দিকটা বিবেচনা রেখে থানা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)সবুজ কুমার বসাক জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানি পশুর চামড়ার গুনগত মান বজায় রাখার লক্ষ্যে পৌর ও জোড়গাছা কুরবানির হাটে পশু ক্রেতাদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে লবণ বিতরণ করা হয়েছে। এছাড়াও কুরবানির পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করার জন্য জবাইকৃত পশুর উচ্ছিষ্টাংশ যত্রতত্র স্থানে না ফেলার আহ্বানও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন,ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপন, কুতুবপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন, সারিয়াকান্দি উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ, বাংলাদেশ প্রেস ক্লাব উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সাংবাদিক ফরহাদ হোসেন, তাজুল ইসলাম ও রাশেদ প্রমুখ।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে জোড়গাছা কোরবানি পশুর হাট পরিদর্শন করলেন ইউএনও

০৩:২৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩