০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মহাস্থান প্রেসক্লাবের আয়োজনে দেশীয় ‘ফল উৎসব’

  • Reporter Name
  • ০৪:০০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
  • ২৯১

গোলাম রব্বানী শিপনঃ নানান স্বাদের রঙ্গিন ফলের বর্ণিল উৎসবে উৎসবমুখর পরিবেশে দেশীয় ফলের আয়োজন করেছে বগুড়ার মহাস্থান প্রেসক্লাব। মহাস্থান প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটু’র সভাপতিত্বে মঙ্গলবার বেলা ১২টায় প্রেসক্লাবের কার্যালয় মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়৷ আম, জাম, কলা, কাঁঠাল, লটকন, লিচু, তালের শাঁস আনারস সহ হরেক রকম মৌসুমি দেশীয় ফলের সমারোহ ঘটে মহাস্থান প্রেসক্লাবের এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে। ফল উৎসব অনুষ্ঠানে সভাপতি মিটু বলেন, ‘আমাদের ছয় ঋতুর দেশ। মৌসুম বেদে বিভিন্ন ফলের সমারোহ আমরা দেখতে পাই। তার মধ্যে আম, কাঁঠাল, লিচু এসব আমরা একসঙ্গে পাই। মৌসুমি সব ফলই আমাদের খাওয়া উচিত। ফল উৎসব আমাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। আর এ সময়ে মহাস্থান প্রেসক্লাবের এমন ব্যতিক্রমী আয়োজন প্রেসক্লাবের সকল সদস্যের জন্য আনন্দ উচ্ছ্বাস বয়ে এনেছে।
‘আমাদের দেশ প্রাকৃতিকভাবেই মৌসুমি ফলের এক বিশাল সমারোহ আছে। দেশীয় ফলগুলো পুষ্টি ও গুণগত মানে অনন্য৷ নিয়মিত পুষ্টিকর ফল আমাদের শারীরিক ব্যাধি থেকে হাজারগুণ দূরে রাখে৷ আজকের এ দিনে সবাই মিলে একসঙ্গে মৌসুমি ফল খাওয়া সত্যিই খুব অন্যরকম এক আয়োজন৷ এসময় উপস্থিত ছিলেন, মহাস্থান প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রহিম সাজু, সাধারণ সম্পাদক এসআই সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, কোষাধ্যক্ষ গোলাম রব্বানী শিপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাফায়াত সজল, প্রচার সম্পাদক আব্দুল বারী, নির্বাহী সদস্য ও প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বাছেত, নির্বাহী সদস্য আব্দুল হান্নান টগর, আজিজুল হক বিপুল, গোলাম রসুল প্রমূখ।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মহাস্থান প্রেসক্লাবের আয়োজনে দেশীয় ‘ফল উৎসব’

০৪:০০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩