কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে পূর্ব শক্রতার জের ধরে (সোহান (১৪) নামের এক কিশোরে পিঠে গরম পানি দিয়ে ঝলসে দিয়েছে। এঘটনায় গত শনিবার রাতে পুলিশ চা বিক্রেতা অহিদুল ইসলাম খানকে (৪২) গ্রেফতার করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার বারমাইল এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানান, উপজেলার বীরকেদার নয়াপাড়ার মৃত মনির উদ্দিনের ছেলে (চা-বিক্রেতা) অহিদুলের সাথে পূর্ব শক্রতা কালাই কর্ণিপাড়ার আবুল কাশেমের ছেলে সোহানের। ঘটনার দিন অহিদুলের দোকানের সামনে গেলে গালিগালাজ করে চা তৈরীর জন্য রাখা গরম পানি ঢেলে দিয়ে সোহানের পিঠ ঝলসে দেওয়া হয়েছে। বর্তমানে সে কাহালু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় পিতা আবুল কাশেম বাদী হয়ে কাহালু থানায় একটি মামলা দায়ের করেন।
কাহালু থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান জানান, থানায় এজাহার দেওয়ার পর পরই অহিদুলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
কাহালুতে কিশোরের পিঠ ঝলসে দেওয়ায় চা বিক্রেতা গ্রেফতার
-
Reporter Name - ০৩:৪৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
- ১৩৬
Tag :
জনপ্রিয়



















