মুহাম্মাদ আবু মুসাঃ ইউনিয়ন উন্নয়ন সহায়তার আওতায় স্থানীয় এমপির বরাদ্দকৃত অর্থে গতকাল মঙ্গলবার বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়ন পরিষদে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান আলতাব উপস্থিত থেকে ১’শ জন কৃষককে স্প্রে মেশিন দিয়েছেন বলে তিনি (আলতাব) স্থানীয় সাংবাদিককে জানান। এ সময় উপস্থিত ছিলেন ইউপি মেম্বার নাসরিন আকতার বাবলী, হিসাব সহকারী সয়কিব হাসান, আওয়ামী লীগ নেতা সেকেন্দার আলী নান্নু, কাজী রকিবুর রহমান রকিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীর সোনারায় ইউনিয়নে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ
-
Reporter Name - ০২:২০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
- ১৩৪
Tag :
জনপ্রিয়



















