১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

  • Reporter Name
  • ০১:৪২:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
  • ২৮২

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। শনিবার দুপুর পৌণে একটার দিকে সদর উপজেলার চকলোকমান কলোনী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম জসীম উদ্দিন(৩৮)। তিনি ওই এলাকার রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম। তিনি জানান, গতকাল ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে গন্ডগোল হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষে জসীমউদ্দিনকে ছুরিকাঘাত করে । পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন । লাশ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব শীঘ্রই জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

০১:৪২:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩