০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করে অবাধ ও অংশগ্রহনমূলক নির্বাচন দিতে হবে -এটিএম মাছুম

  • Reporter Name
  • ০১:৪৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
  • ১৩৩

বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, আওয়ামীলীগ পরিকল্পিতভাবে দেশকে পার্শ্ববর্তী রাস্ট্রের আশ্রিত রাস্ট্র বানানোর অপচেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যেই দেশ স্বাধীনতা-সার্বভৌম সত্তা হারিয়েছে। সরকারের দু:শাসনে সাধারন মানুষের জীবন দূর্বিসহ হয়ে উঠেছে। অবিলম্বে সরকারকে পদত্যাগ করে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার মাধ্যমে অবাধ ও অংশগ্রহনমূলক নির্বাচন দিতে হবে। তিনি শুক্রবার বিকেলে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার ভার্চূয়াল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারি সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম, জামায়াতের কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া অঞ্চলের টীম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুর রহীম ও অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।
ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ কল্যাণ রাস্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। কিন্তু সরকার তা হতে দিতে চায় না। এজন্যই তারা জামায়াতের নিবন্ধন বাতিলের পাঁয়তারা করছে। শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে হত্যা করার পর এখন ভারপ্রাপ্ত আমীরে জামায়াত, সেক্রেটারী জেনারেলসহ সিনিয়র নেতৃবৃন্দকে কারারুদ্ধ করে রেখেছে। আইনের তোয়াক্কা না করে জেলগেট থেকে বারবার গ্রেফতার করা হচ্ছে। কিন্তু সরকারের শত জুলুম-নির্যাতন আমাদেরকে আমাদের লক্ষ্যচ্যুৎ করতে পারেনি, পারবেও না। দেশের মানুষের মুক্তির জন্য আমরা আমাদের সর্বশক্তি দিয়ে আন্দোলনে চালিয়ে যাবো। তিনি বলেন, দেশের আগামী নির্বাচনের বিষয় এখনো পরিস্কার নয়। আমরা পরিস্কার বলেছি, বর্তমান সরকারকে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে একটি অবাধ ও অংশগ্রহনমূলক নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার এই আন্দোলনে জামায়াতে ইসলামীর সর্বস্তরের কর্মীদেরকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে আমাদের জন্মভূমি বাংলাদেশকে বিদেশী শক্তির হাতে তুলে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত। তারা ইসলামী শক্তিকে নির্মূল করে পৌত্তলিক সংস্কৃতি জাতির ঘাড়ে চাপিয়ে দিতে বেদাতী, মাজার পূজারীদের প্রমোট করছে। ফ্যাসিবাদী সরকার দেশপ্রেমিক শক্তির ঐক্য বিনষ্ট করতে জোর চেষ্টা চালাচ্ছে।
কর্মীদের উদ্দেশ্যে এটিএম মাছুম বলেন, জামায়াতে ইসলামীর প্রতিটি কর্মীকে আল-কুরআন ও আল-হাদিসের সুমহান দাওয়াত প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ইসলামের শত্রুরা মানুষের মনে যে ইসলাম ভীতি সৃষ্টি করেছে, সেই ভীতি দূর করে মানুষের মাঝে আশাবাদ জাগিয়ে তুলতে হবে। ইসলাম প্রতিষ্ঠা হলে অর্থনৈতিক সমৃদ্ধি, রাজনৈতিক স্থিতিশীলতা আসবে। সমাজে শান্তির সুবাতাস বইবে, যেভাবে মদিনায় মহানবী (সা.) জান্নাতি সমাজ উপহার দিয়েছিলেন। তিনি সকল প্রকার ভয়-ভীতি, হুমকি-ধামকী উপেক্ষা করে ইসলামের পথে অটল, অবিচল থাকার জন্য জামায়াতের কর্মীদের প্রতি উদাত্ব আহŸান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, জামায়াতে ইসলামী মানুষের মুক্তির জন্য ন্যায়-ইনসাফ ভিত্তিক কল্যাণ রাস্ট্র প্রতিষ্ঠা করতে চায়। শত শত শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের লক্ষ্য পানে এগিয়ে চলেছি। জামায়াতের প্রতিটি কর্মীকে মৃত্যু পর্যন্ত দ্বীনের পথে অবিচল থাকতে হবে।
অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, আল­াহর খলিফা হিসেবে ইসলামের বিধান প্রতিষ্ঠার সংগ্রামে সর্বাত্মক প্রচেষ্টা চালানো আমাদের অবশ্য কর্তব্য। জামায়াতের কর্মীদেরকে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিতে হবে। তিনি রাজপথে আন্দোলনের মাধ্যমে আওয়ামী দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করতে জামায়াতের কর্মীদের প্রতি আহŸান জানান।
সম্মেলনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বগুড়া শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন, অধ্যাপক মাওলানা আব্দুল হালিম বেগ, ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি দেলোয়ার হোসেন। সম্মেলন সঞ্চালনা করেন শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ, স, ম আব্দুল মালেক।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় রুহুল কবির রিজভীকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করে অবাধ ও অংশগ্রহনমূলক নির্বাচন দিতে হবে -এটিএম মাছুম

০১:৪৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩