১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে বৈদ্যুতিক তারে জড়িয়ে রাখাল সহ ৬ মহিষের মৃত্যু

  • Reporter Name
  • ০১:৪৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
  • ১৮৫

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে সেচপাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে এক ব্যক্তি সহ ৬টি মহিষ মারা গেছে। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার হাটফুলবাড়ি ইউনিয়নের রামনগর এলাকার মাঠে এ ঘটনা ঘটে।নিহত সবুজ প্রামাণিক (৪০) উপজেলার হিন্দুকান্দি এলাকার মৃত ইফেজ আলী প্রামানিকের ছেলে। তিনি মহিষের রাখাল হিসেবে কাজ করতেন।
সারিয়াকান্দি থানার ওসি রাজেশ চক্রবর্তী ঘটনা নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, সবুজ রামনগর এলাকার একটি মাঠে মহিষের বাথান (দল) চড়াতে নিয়ে যায়। দুপুরে মহিষের শিঙ বা গায়ের ধাক্কায় বাঁশের খুঁটিসহ টাঙানো সেচ পাম্পের বৈদ্যুতিক তার মাটিতে পড়ে যায়। এতে ছয়টি মহিষ বিদ্যুতায়িত হয়ে মারা যায়। মহিষগুলোকে বাঁচাতে গেলে বিদ্যুতায়িত হয়ে সবুজও ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। সবুজের লাশ তার পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে বৈদ্যুতিক তারে জড়িয়ে রাখাল সহ ৬ মহিষের মৃত্যু

০১:৪৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩