পলাশ মন্ডল, সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের বিভিন্ন অভিযানে গ্রেফতারী পরোয়ানা ও নিয়মিত মামলা তদন্তে নারী সহ ৯জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৭ জুলাই) দিবাগত রাতে থানা এলাকায় অভিযান পরিচালনা করে পৌর এলাকার কালিতলা (বাগবেড়) গ্রামের মৃত ইংরেজ প্রাং এর ছেলে গ্রেফতারী পরোয়ানাভুক্ত শুকুর আলী (৪০), মৃত মিন্টু প্রাং এর ছেলে নাজিম উদ্দিন(৪৫), নাজিম উদ্দিন এর স্ত্রী রোজিনা(৪০), ফুলবাড়ি ইউনিয়নের রামনগর দক্ষিনপাড়ার মৃত ওমর আলীর ছেলে আসলাম উদ্দিন মন্ডল (৪৫) ও সেলিম (৪২), পৌর এলাকার বাড়ইপাড়ার মন্টু মিয়ার ছেলে সিরাজুল ইসলাম (২৮), নারচী তরফদারপাড়ার মনি রুজ্জামানের ছেলে রাসুলৎজ্জামান রনি(৩০) কে গ্রেফতার করা হয়। একই সাথে নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত আসামী ফুলবাড়ী পূর্বপাড়ার মোহাম্মদ আলী মন্ডলের ছেলে সুমন (২৮), এবং গাবতলি থানাধীন দূর্গাহাটা ইউনিয়নের কৃর্তুনিয়া এলাকার মৃত খলিলুর রহমান ওরফে ফকিরা’র ছেলে এরশাদ প্রামানিক (৪৫)কে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম। এ বিষয়ে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, গ্রেফতারকৃত আসামীদের মঙ্গলবার সকালে জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে নারীসহ বিভিন্ন মামলায় ৯জন গ্রেফতার
-
Reporter Name - ০২:৪১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
- ৬০
Tag :
জনপ্রিয়



















