গোলাম রব্বানী শিপনঃ দীর্ঘ ৬ বছর পর আগামীকাল রবিবার (৩০জুলাই) বগুড়া জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে দলটির পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। সম্মেলনকে কেন্দ্র করে বগুড়া জেলা শহর জুড়ে এখন নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
এদিকে, কেন্দ্রীয় নেতাদের ছবিসহ মাটিডালি বিমান মোড় মহাসড়ক থেকে শহরের প্রধান প্রধান সড়কসহ গুরত্বপূর্ণ এলাকায় তোরণ, বিলবোর্ড, ব্যানার টাঙিয়েছেন নেতাকর্মীরা। তাদের সবার মধ্যে একই প্রতিধ্বনি দীর্ঘদিন ধরে যে বগুড়ার জাতীয় পার্টিকে সুসংগঠিত করে আজও সক্রিয় রেখেছেন সেই যোগ্য নেতাকেই জাতীয় পার্টির জেলা নেতৃত্বে দেখতে চাই।
জাতীয় পার্টির নেতা কর্মীরা জানান, সকাল ১০টা ৩০ মিনিটে শহরতলীর টিটু মিলনায়তনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন, চেয়ারম্যান জাতীয় পার্টি ও বিরোধী দলীয় উপনেতা, জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের এমপি।
বিশেষ অতিথি, সিনিয়র কো-চেয়ারম্যান, জাতীয় পার্টি ও সাবেক মন্ত্রী, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য শেখ মুহাম্মাদ সিরাজুল ইসলাম। প্রধান বক্তা, জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মুজিবুল হক চুন্নু এমপি।
সভাপতিত্ব করবেন, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া জেলা জাতীয় পার্টির আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ্ এমপি।
শুভেচ্ছান্তে, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাবেক এমপি নুরুল ইসলাম ওমর। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। নেতা কর্মীরা জানান, ৬ বছর আগে জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। গত কয়েক মাস হলো জাতীয় পার্টির ইউনিয়ন ও উপজেলা সম্মেলন করে দল আরও গতিশীল করা হয়েছে। জেলার এ সম্মেলনে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। সভাপতি সাধারণ সম্পাদকের বিষয় জনতে চাইলে নেতাকর্মীরা বলেন, সভাপতি ও সম্পাদকের বিষয়ে কেন্দ্রীয় নেতারা সিদ্ধান্ত নেবেন। আশা করা হচ্ছে কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতারা সুযোগ পাবেন।
১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
বগুড়া জেলা জাতীয় পার্টির সম্মেলন রবিবারঃ নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ
-
Reporter Name - ০২:১১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
- ১৩৮
Tag :
জনপ্রিয়



















