বগুড়া প্রতিনিধি: কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচন, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতির প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে জামায়াতে ইসলামী বগুড়া শহরে বিক্ষোভ মিছিল করেছে। রোববার সকাল ৯টায় শহরের ব্যস্ততম বড়গোলা মোড়ে শুরু হয়ে মিছিলটি দত্তবাড়ী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমীর ও বগুড়া-০৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বগুড়া পূর্ব জেলা আমীর অধ্যাপক নাজিম উদ্দিন, পশ্চিম জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম, পূর্ব জেলা সেক্রেটারী মাওলানা মানসুরুর রহমান, শহর সেক্রেটারী অধ্যাপক আ,স,ম আব্দুল মালেক, অধ্যাপক রফিকুল আলম, আল-আমিন, এ্যাডভোকেট শাহীন মিয়া প্রমূখ। বক্তারা অবিলম্বে সরকারকে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবী জানান।
উলেখ্য, কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনে সহযোগিতা চেয়ে শনিবার দুপুরে পুলিশ সুপারের নিকট আবেদন করে বগুড়া শহর জামায়াত। আবেদনপত্রে বাদ জোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করার কথা ছিল। কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় তারা সকালে মিছিল বের করে।
১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
-
Reporter Name - ১২:৫২:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
- ১৯৩
Tag :
জনপ্রিয়



















