বগুড়া প্রতিনিধিঃ পল্লী কল্যাণ ট্রেনিং এসোসিয়েশন(PAKTA), সোনাতলা, বগুড়ার উদ্যোগে রবিবার সকাল ৯ টায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সংস্হার চেয়ারম্যান মোঃ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্ভোধন করেন মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম, শালিখা দারুল হাদীস ইসলামিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মোঃ আব্দুর রহমান, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ছমোছ বেপারী শওকত সহ পল্লী কল্যাণ ট্রেনিং এসোসিয়েশন এর সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য প্রতি বছরের ন্যায় এবারও শালিখা ঈদগাহ মাঠ থেকে জুমারবাড়ী আঞ্চলিক সড়কে শতাধিক ফলজ,বনজসহ বিভিন্ন ধরনের চারা রোপণ করা হয়।
১১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
বগুড়ায় পল্লী কল্যাণ ট্রেনিং এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন
-
Reporter Name - ০২:০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
- ৩১৬
Tag :
জনপ্রিয়



















