কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুর পল্লীতে পুকুরে গোসল করতে নেমে ৫ বছরের শিশু কন্যা ধর্ষিত হয়েছে। এঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে গতকাল শনিবার থানায় একটি মামলা দায়ের করেছেন। গত ৩ আগস্ট বেলা ২ টার দিকে উপজেলার আড়োলা এলাকায় একটি পুকুরে এই শিশুকন্যা ধর্ষিত হয়।
মামলার বিবরণে উল্লেখ করা হয় গত ৩ আগস্ট বেলা ২ টার দিকে স্কুল থেকে বাড়িতে এসে শিশুকন্যা অন্যান্য শিশুদের সাথে স্থানীয় একটি পুকুরে গোসল করতে নামে। এসময় আড়োলা গ্রামের গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র মোঃ মেহেদী হাসান (১৮) পুকুরে নেমে শিশুকন্যাকে ঝাপটে ধরে তার পড়নের প্যান্ট খুলে ধর্ষন করতে থাকে। এসময় শিশুকন্যার চিৎকারে অন্যান্য শিশুরা মেহেদীর কাছ থেকে শিশুকন্যাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেও ব্যার্থ হয়।
শিশুকন্যার বাবা বাহিরের কাজকর্ম শেষে করে বাড়িতে পৌঁছামাত্র পুকুরে শিশুদের চিৎকার শুনে এগিয়ে যান। ঘটনাস্থলে এগিয়ে দেখে ধর্ষক শিশুকন্যাকে ছেড়ে দিয়ে পুকুর থেকে উঠে দৌড়ে পালিয়ে যায়। পুকুর থেকে শিশুকন্যাকে উদ্ধার করে দেখতে পান তার পড়নে কাপড় নেই এবং যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। শিশুকন্যার অবস্থা বেগতিক দেখে তাকে সঙ্গে সঙ্গে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই ওই শিশুকন্যা এখনো চিকিৎসাধীন রয়েছে।
কাহালু থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান জানান, ধর্ষককে গ্রেফতারের সোর্স লাগানো হয়েছে এবং তাকে গ্রেফতার করতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।
০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
কাহালুতে পুকুরে গোসল করতে নেমে ৫ বছরের শিশু ধর্ষিত
-
Reporter Name - ০৩:১৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
- ২২৭
Tag :
জনপ্রিয়



















