১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সভা ও চারা বিতরণ

  • Reporter Name
  • ০৩:১৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
  • ৩০১

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার সকালে বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। প্রথমে শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন ইউএনও মোঃ আফতাবুজ্জামান আল-ইমরান। এরপর উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন। তারপর এক আলোচনা সভা ইউএনও মোঃ আফতাবুজ্জামান আল-ইমরান সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার, এসিল্যান্ড মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার, পিআইও রাশেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক অফিসার জাকির হোসেন, উপজেলা মৎস্য অফিসার আরিফ আহম্মেদ, উপজেলা সমবায় অফিসার আসাদুজ্জামান ভূইয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহেদুল ইসলাম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা অলিফা খাতুন, বীর মুক্তিযোদ্ধা হুমায়ন আলম চাঁন্দু, ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবু, মজিবর রহমান আলতাব, সহকারী শিক্ষা অফিসার বুলবুল আহম্মেদ প্রমুখ। শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

ধুনটে মসজিদের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৯

গাবতলীতে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সভা ও চারা বিতরণ

০৩:১৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩