০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কাহালুতে গোপন বৈঠক থেকে ৩ জামায়াত নেতা গ্রেফতার

  • Reporter Name
  • ০২:৫৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
  • ২৮০

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গত বুধবার ভোর ৪ টার দিকে বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার কুমারপাড়া একটি পরিত্যাক্ত চাতালে গোপন বৈঠক করেছে জায়ায়াত-শিবিরের অসংখ্য নেতাকর্মী। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে টের পেয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মধ্যে অনেকে পালিয়ে গেলেও সেখান থেকে ৩ জামায়াত নেতাকে গ্রেফতার কর হয়।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪ টি ককটেল, ৪ প্লাস্টিকের ব্যাগের অর্ধেক ভর্তি পাথর ও ১৫ টি বাঁশের লাটি। গ্রেফতারকৃতরা হলেন বীরকেদার ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ও ডেপুইল গ্রামের আরব আলীর পুত্র মোঃ আব্দুল হামিদ (৫৭), বীরকেদার ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও বড় কাশ্মিমালা গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র মোঃ শাহিনুর আলম (৫৫) ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও ডেপুইল গ্রামের মৃত আলতাব হোসেনের পুত্র মোঃ আতাউর রহমান স্বপন।
কাহালু থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান জানান, দেশ বিরোধী অপতৎপরতা ও নাশকতার পরিকল্পনা করার জন্য জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ভোরে গোপন বৈঠকে বসে। এঘটনায় ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃত তিনজনসহ ২৬ জন জামায়াত-শিবিরের নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাহালুতে গোপন বৈঠক থেকে ৩ জামায়াত নেতা গ্রেফতার

০২:৫৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩