১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় করতোয়া নদী থেকে ভাসমান যুবকের মৃতদেহ উদ্ধার

  • Reporter Name
  • ০২:২৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
  • ৫২৪

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার করতোয়া নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ আগষ্ট) দুপুরে মৃত যুবকের পরিচয় সনাক্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ক্রাইমসিন টিম। মৃত যুবকের নাম মো. আবু হানজেলা (২২)। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার হেলেঞ্চাপাড়ার জালাল উদ্দিনের ছেলে।
পিবিআই বগুড়া জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর জানান, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হানজেলার পরিচয় সনাক্ত করা হয়েছে। পরে তার স্বজনদের সঙ্গে কথা বলে পুলিশ তার পরিচয় নিশ্চিত হয়। হানজেলার বড় ভাই মিনহাজুল ইসলাম জানান, হানজেলা গত সোমবার (১৪ আগস্ট) থেকে নিখোঁজ ছিল। সে ২ বছর ধরে মাদকাসক্ত ছিল এবং মানসিক সমস্যায় ভুগছিল।
এর আগে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ওই যুবকের উদ্ধার করে পুলিশ। করতোয়া নদীর উপর নির্মাণাধীন ফতেহ আলী ব্রিজ সংলগ্ন এলাকায় লাশ ভাসতে দেখে প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দিলে পুলিশ তা উদ্ধার করে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় করতোয়া নদী থেকে ভাসমান যুবকের মৃতদেহ উদ্ধার

০২:২৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩