মুহাম্মাদ আবু মুসাঃ ৬সেপ্টেম্বর/২৩ বুধবার বগুড়া পৌরসভার নিজস্ব অর্থায়নে শহরের সাতমাথা থেকে জেলা রেজিস্ট্রার অফিস পর্যন্ত সড়কের রিপিয়ারিং কাজের উদ্বোধন করেছেন পৌর মেয়র রেজাউল করিম বাদশা। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী এসএম শফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী আবু রায়হান মন্ডল, উপ-সহকারী প্রকৌশলী হুমায়ন কবির, ওয়ার্ক এ্যাসিটেন্ট হেলাল উদ্দিন, বগুড়া পৌরসভার ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক জাহেদ আল মাসুদ সিম্পল, এ ছাড়া আনারুল আলমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। ওই সড়কের রিপিয়ারিং বা পুনঃ নিমার্ণ কাজটির ব্যয় হবে প্রায় ১০লাখ টাকা। কাজটির দায়িত্বে রয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স কারবালা টের্ড্রাস।
১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
বগুড়ায় রিপিয়ারিং কাজের উদ্বোধন করলেন পৌর মেয়র বাদশা
-
Reporter Name - ০৩:৫৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
- ২২৯
Tag :
জনপ্রিয়



















