মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর পীরগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ও তার সহযোগীদের বিভিন্ন অনিয়ম-দূর্নীতি ও লুটপাটের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসির উদ্যোগে বিদ্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বিদ্যালয় কমিটির সদ্য পদত্যাগকারী সদস্য আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান নান্নু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির সাবেক সদস্য আব্দুর রশিদ, বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস সামাদ, আনিছার রহমান, মাস্টার শাহজাহান আলী, শহীদুল ইসলাম, রঞ্জু মেম্বার, রাজু মিয়া, বিপ্লব হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সুফল ছাড়াও গণ্যমান্যদের মধ্যে ছিলেন বিপ্লব হোসেন, পাশা মিয়া, বায়েজিদ হোসেন, শাহাদত হোসেন, সুমনসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এই মানববন্ধনে অংশ নেন।
১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীর পীরগাছা হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসির মানববন্ধন
-
Reporter Name - ০৪:০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
- ১৭৫
Tag :
জনপ্রিয়



















