গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী পৌর যুবলীগের প্রয়াত সভাপতি মরহুম তরিকুল ইসলাম তারেক পাইকারের ১৩তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে গতকাল শনিবার বাদআসর জেলা পরিষদের সদস্য উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহেল বাকী পাইকারের আয়োজনে পৌর সদরের উত্তরপাড়া জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সাবেক সভাপতি পৌর কাউন্সিলর হযরত আলী হিরন, উপজেলা যুবলীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মোস্তফা হাসান মুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব সরকার, পৌর ছাত্রলীগের সভাপতি তৌকির আহম্মেদ, স্থানীয় মুসল্লীদের মধ্যে ফজলু পাইকার, রঞ্জু পাইকার, আ: মান্নান, রুবেল পাইকার, মুরাদ পাইকার, হাফিজার রহমান, মোখলেছ, শহীদ, আজিজার প্রাং, আফতাব, মেহেরাব, বাবলু প্রাং, সাফি পাইকার, ঈমান, হিমেল, ছাদেকুল প্রাং, জেলাল, হারুন ফকির, হেলাল, রজিদ ছাত্রলীগ নেতা রবি পাইকার, শ্রমিকলীগ নেতা ভুট্টো ফকির প্রমুখ। অপরদিকে একই ইস্যুতে উপজেলা যুবলীগের উদ্যোগে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়র শাহজাহান আলী, পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সদস্য মনির ইসলাম পিপল, উপজেলা যুবলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সাগর মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আবু হানজিলা সরকার ছঈম, ছাত্রলীগ নেতা কাজলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলী পৌর যুবলীগের সাবেক সভাপতি মরহুম তারেক পাইকারের ১৩তম মৃত্যুবার্ষিকীতে দোয়া
-
Reporter Name - ০৪:২৯:২১ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
- ২৯১
Tag :
জনপ্রিয়



















