০৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুককে পদ থেকে অব্যহতি

  • Reporter Name
  • ০২:০৯:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
  • ২৭৭

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহম্মেদকে পদ থেকে সাময়িক অব্যহতি প্রদান করা হয়েছে। আজ ১৩ই সেপ্টেম্বর বুধবার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান সাহীন ও সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্তর এক যুক্ত বিবৃতিতে এইতথ্য জানিয়েছেন দপ্তর সম্পাদক মশিউর রহমান মামুন। বিবৃতিতে নেতারা বলেন, দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে গাবতলী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহম্মেদ দীর্ঘদিন সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত না থাকায় এবং বিভিন্ন নেতাকর্মীর কাছ থেকে অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। যাহা দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামীল হওয়ায় তাকে সংগঠনের পদ থেকে সাময়িক অব্যহতি প্রদান করা হয়। একইসাথে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে। ফারুকের বিরুদ্ধে অভিযোগের বিষয়গুলি তদন্ত সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত করা হবে এবং ততদিনে সাময়িক অব্যহতি প্রদান বলবৎ থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। উল্লেখ্য যে, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহম্মেদকে এরআগে বা-মাকে মারপিটসহ বিভিন্ন অভিযোগে আরো একবার অব্যহতি প্রদান করা হয়েছিল।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় রুহুল কবির রিজভীকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুককে পদ থেকে অব্যহতি

০২:০৯:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩