মুহাম্মাদ আবু মুসাঃ শুক্রবার বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়নের অন্তর্গত সাবেকপাড়া দেলোয়ারীয়া দাখিল মাদ্রাসা আন্তঃ ব্যাচ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। জেলা পরিষদের প্রধান সহকারী শফিকুল ইসলাম বাদশা ও সোনাতলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাঈনুর হক সাবলু ওই মাদ্রাসা মাঠে এ খেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সুফল, মাদ্রাসার সদস্য ফারুক ইসলাম, পান্না আকন্দ, এলাকার জিহাদ আকন্দ, আব্দুর রহমান নান্নু প্রমুখ। মাদ্রাসার ২০২০ ব্যাচ এর আয়োজনে উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে ২০১৮ বনাম ২০২৩ এর ব্যাচ। এলাকার নারী-পুরুষ ও শিক্ষার্থীবৃন্দ খেলাটি উপভোগ করেন।
১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন জেলা পরিষদের কর্মকর্তা বাদশা
-
Reporter Name - ০২:১৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
- ১৮৯
Tag :
জনপ্রিয়



















