গোলাম রব্বানী শিপনঃ বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা দক্ষিণপাড়া (কাওমী) হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ্ বোডিংয়ে ঘুমন্ত মাদ্রাসা ছাত্র (১১) কে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার সহকারী আরবি শিক্ষককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করে ওই ছাত্রের পরিবার। পরে অভিযুক্ত শিক্ষক আবুল হাসান বাবু (২৬) কে আটক করে পুলিশ। সে গাইবান্ধা সাঘাটা উপজেলার বাজিদনগর চরপাড়া গ্রামের আব্দুর রহমানের পুত্র।
ভুক্তভোগী ছাত্রের পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে আবাসিক হলে ঢুকে ঘুমের মধ্যে ওই শিশু ছাত্রকে বলাৎকারের চেষ্টা করে চরিত্রহীন ওই শিক্ষক। পরে সে চিৎকার করলে পাশের ছাত্ররা জেগে উঠলে সেই মুহূর্তে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় শিক্ষক আবুল হাসান বাবু।
ঘটনার ১ দিন পর সকালে বাড়ি গিয়ে নিজ পরিবারকে বিষয়টি জানায় ওই ছাত্র। এরপর বিষয়টি এলাকায় জানাজানি হলে উত্তেজিত জনতা চরিত্রহীন শিক্ষককে উত্তম- মাধ্যম দিয়ে মাদ্রাসার একটি রুমে আটক করে রাখেন। এরপর ঘটনাটি সদর থানায় জানিয়ে অভিযোগ দায়ের করেন ভিকটিম ছাত্রটির পরিবার। অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানা উপপরিদর্শক (এসআই) ইমতিয়াজ আহমেদ বলেন, বলাৎকারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
১১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
বগুড়ায় কওমী মাদ্রাসায় ছাত্রকে বলৎকারের অভিযোগে শিক্ষক আটক
-
Reporter Name - ০২:০৬:১০ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
- ৫৩২
Tag :
জনপ্রিয়



















