গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া গাবতলীর চাকলা মেন্দিপুর সালাফিয়া হাফেজীয়া মাদ্রাসা ও এতিমখানায় ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল রবিবার অত্র মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সোলাইমান আলী মাষ্টারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাড়–য়ামালা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল গফুর মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর আলহাজ্ব আব্দুল লতিফ আকন্দ, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম খোকন, আলহাজ্ব লুৎফুল হক মিন্টু ও প্রভাষক আব্দুস সালাম। এ সময় ইউপি সদস্য মাহমুদুন্নবী অটল, রাকিবুল হাসান রকি, মাদ্রাসার সহ-সভাপতি আব্দুর রাজ্জাক মন্ডল, মাদ্রাসার সেক্রেটারী বাদশা মিয়া, মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে ২য় সাময়িক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য়স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীর চাকলা মেন্দিপুর সালাফিয়া হাফেজীয়া মাদ্রাসা ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ
-
Reporter Name - ০৪:০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
- ১৫৭
Tag :
জনপ্রিয়



















