গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ “সেবা ও উন্নতির দক্ষ রূপকার উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এই ¯েøাগানকে সামনে রেখে ১৪ সেপ্টেম্বর জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অংশগ্রহণে ৩দিনব্যাপী উন্নয়ন মেলা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ চত্ত¡রে উপজেলা প্রশাসনের আয়োজনে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন ও ইউএনও মোঃ আফতাবুজ্জামান আল-ইমরান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, রেকসেনা আকতার, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, গাবতলী হাসপাতালের আরএমও ডাঃ নিগার সুলতানা, প্রকৌশলী কর্মকর্তা সাজেদুর রহমান, উপজেলা মৎস্য অফিসার আরিফ আহম্মেদ, সমাজসেবা কর্মকর্তা নাইম হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা আলমগীর রহমান, ইউপি চেয়ারম্যান ইউনুস আলী ফকির, শহীদুল ইসলাম বাবু, মজিবর রহমান আলতাব প্রমুখ। এরআগে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীতে ৩দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন
-
Reporter Name - ০৪:০৬:১২ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
- ১৬৭
Tag :
জনপ্রিয়



















