০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কাহালুতে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • ০৩:৫৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
  • ২০৯

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে গতকাল মঙ্গলবার বিকেলে কাহালু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা হলরুমে স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করা হয়েছে।
সভায় আলু স্টোরসহ ব্যবসায়ীদের সতর্ক করা হয় কেউ আলুসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মজুদ রেখে বাজার পরিস্থিতি অস্থিতিশীল করলে তার বিরুদ্ধে প্রশাসন কঠোর হবে। ব্যবসায়ীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী নেতা ও স্থানীয় ব্যবসায়ীরা।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ জানান, অত্র উপজেলার আলু স্টোরে আলুর মজুদের হিসাব এখন আমাদের কাছে রয়েছে। নিয়ম মাফিক আলু বাজারে সরবরাহ না করলেই ব্যবস্থা নেওয়া হবে। কেউ যাতে বাজার পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে সেই লক্ষে প্রতিনিয়ত হাট-বাজারগুলো পরিদর্শন করা হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাহালুতে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

০৩:৫৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩