০৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শিবগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

  • Reporter Name
  • ০১:৩৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
  • ৯৫

শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্বরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ক্রীড়া সামগ্রী ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জিয়াউল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, ফাহিমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তারক নাথ কুন্ডু, কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, প্রকৌশলী কর্মকর্তা সিহাদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, শিক্ষা কর্মকর্তা সারওয়ার জাহান, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান । এর পূর্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার জিয়াউল হক, রায়নগর ইউনিয়ন পরিষদে এলে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা ও রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি সহ ইউপি সদস্যগণ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তিনি আশ্রয়ন প্রকল্প সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস পরিদর্শন করেন। পরে ঐতিহাসিক মহাস্থানগড়,যাদুঘর, ভাসুবিহার সহ কয়েকটি দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শিবগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

০১:৩৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২