মুহাম্মাদ আবু মুসাঃ সোমবার সন্ধ্যা রাতে জেলা বিএনপির কার্যালয়ে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপি ও অঙ্গদলের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা। মতবিনিময় সভায় তিনি (বাদশা) প্রধান অতিথির বক্তব্যে বলেন, নিজেদের মধ্যে কোন সমস্যা থাকলে তা দ্রæত সমাধান করে সকলে ঐক্যবন্ধ হয়ে দলকে আরো শক্তিশালী করে আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহবান জানান। উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আশরাফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হক নতুন এবং সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডঃ আব্দুল বাছেদ, সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম, একেএম খায়রুল বাসার, উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক নজমুল হক, নজরুল ইসলাম টুকু, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহেল বাকী, সুরাইয়া জোরন রনি, সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন খান সাগর, প্রচার সম্পাদক এমআর ইসলাম রিপন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক কাউন্সিলর হারুন আর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গদলের বিভিন্ন পযার্য়ের নেতা-কর্মী।
০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীর বিএনপি ও অঙ্গদলের নেতা-কর্মীর সাথে মতবিনিময় করলেন বাদশা
-
Reporter Name - ০১:৪৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
- ১৬২
Tag :
জনপ্রিয়



















