০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দির যমুনা নদীর তীর থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

  • Reporter Name
  • ০৩:১৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
  • ৫১২

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে অজ্ঞাতনামা এক যুবকের (২৪) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে কালিতলা গ্রোয়েন বাঁধের দক্ষিণ পূর্ব পাশে গজারিয়া চরের যমুনা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়। জানা যায়, যমুনা নদীর তীরে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটির শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের ৯টি আঘাতের চিহ্ন রয়েছে। ফর্সা চেহারার লাশটির পরনে ছিল কালো জিন্সের প্যান্ট ও গায়ে লাল গেন্জি। লাশটির পরিচয় এখনো জানা যায়নি।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, ধারনা করা হচ্ছে কে বা কাহারা উদ্যেশ্য প্রনোদিত ভাবে যুবকটিকে হত্যা করে লাশটি ফেলে রেখে চলে যায়। পুলিশের পক্ষ হতে হত্যা কান্ডের সাথে জড়িতদের সনাক্ত করণ এবং গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত আছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দির যমুনা নদীর তীর থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

০৩:১৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩