মুহাম্মাদ আবু মুসাঃ ৩বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ার গাবতলী উপজেলা ছাত্রদলের সপ্তাহব্যাপী বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিলের অংশ হিসেবে গতকাল শুক্রবার বাদ আছর ২য় দিনে উপজেলার সোনারায় ইউনিয়নের সরধনকুটি আখিঁমনি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা ও জিয়া পরিবারের কল্যাণ কামন করে মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ মোনাজাত করা হয়। এতে অংশ নেন উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশ, যুগ্ম সম্পাদক সাজিদুর রহমান লতিফ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা, যোগাযোগ বিষয়ক সম্পাদক আহসান হাবিব লিখন, সোনারায় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোমিনুর রহমান দিপু, যুগ্ম সম্পাদক আবু সায়েম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শাহিন পাইকার, সোনারায় ইউনিয়ন যুবদলের আহবায়ক খোরশেদ আলম, যুগ্ম আহবায়ক শাহ সুলতান, যুবদল নেতা শিপন আহম্মেদ, মিজানুর রহমান মজনু, সুজন ইসলাম, বুলবুল মন্ডল, সোনারায় ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক দুলাল করিম, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল নোমান সাব্বির, নাড়–য়ামালা ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব স্বপন ইসলাম প্রমুখ।
০২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত
-
Reporter Name - ০৩:২৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
- ১৭১
Tag :
জনপ্রিয়



















