০২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন ইউএনও ইমরান

  • Reporter Name
  • ০৩:২৬:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
  • ২৪৩

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলীতে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সভাপতি মনোনীত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আফতাবুজ্জামান-আল-ইমরান। ওই প্রতিষ্ঠানের সভাপতি খাজা নাজিম উদ্দিন ২০২২সালের ২৭জুলাই মৃত্যু বরণ করায় পদটি শূণ্য হয়। ফলে গত বছরের ৩০জুলাই কমিটির অন্যান্য সদস্যদের রেজুলেশন মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্বাহী কমিটির অবশিষ্ট মেয়াদকালের জন্য সভাপতি হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে ১৮সেপ্টেম্বর/২৩ তারিখে ৪/এস/২৮৭০ স্বারকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মহঃ জিয়াউল হক এর স্বাক্ষরিত এ আদেশ দেয়া হয়। এর অনুলিপি দেয়া হয়েছে বগুড়া জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক, রাজশাহী শিক্ষা বোর্ডের সিনিয়র সিষ্টেম এনালিষ্ট (চঃ দাঃ), বগুড়া জেলা শিক্ষা অফিসার এবং প্রতিষ্ঠানের নবনিযুক্ত সভাপতিকে। এ ব্যাপারে ওই প্রতিষ্ঠানের নবনিযুক্ত সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আফতাবুজ্জামান-আল-ইমরান এর সাথে কথা বললে তিনি জানান, রাজশাহী শিক্ষা বোর্ড থেকে আমাকে ওই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে মনোনয়ন দেয়া হলে গত ২অক্টোবর/২৩ প্রথম সভা করা হয়েছে। এ বিষয়ে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রধান রোজিনা আকতার নাইচ উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

ধুনটে মসজিদের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৯

গাবতলীতে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন ইউএনও ইমরান

০৩:২৬:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩