আল আমিন মন্ডলঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে বগুড়ার গাবতলী কাগইল ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে শনিবার বাদআছর শৌলাকান্দি বাইতুল মামুর জামে মসজিদে দোয়া মাহফিলে মোনাজাত করা হয়। উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশ এবং সাধারন সম্পাদক এমএম রাঙ্গা’র দিক-নিদের্শনায় উক্ত দোয়া মোনাজাতে অংশ নেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কাগইল ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক আশরাফ হোসেন, উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও কাগইল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান হিলু, বিএনপির নেতা আব্দুল হান্নান, পুটু মিয়া, রিপন মিয়া, কাগইল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লুৎফর রহমান, সদস্য রিপন মিয়া, যুবদল রেতা মিলু, মাওঃ নুরুন্নবী, কাগইল ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন মাছুম, যুগ্ম আহবায়ক রিয়াদ আহম্মেদ সেতু, সদস্য রিফাত, ছাত্রদল নেতা মনির, কাদের, আঃ কাদের জিলানী, আপেল, রিপন, রিয়াদ, বিশাল, জনি সহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগন প্রমূখ। দোয়া পরিচালনা করেন মাওঃ তৈয়ব আলী।
০২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীর কাগইল ইউনিয়ন ছাত্রদলের বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল
-
Reporter Name - ০৩:৩৯:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- ১৬১
Tag :
জনপ্রিয়



















