আল আমিন মন্ডলঃ আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া গাবতলীর কাগইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে কর্মী সম্মেলন রবিবার স্থানীয় স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ গাবতলী উপজেলা শাখার সভাপতি আলপনা কবির বাবু।
সংগঠনের ইউনিয়ন শাখার সভাপতি গোলাম রব্বানী শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এর সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি এসএম শাহ আলম রাসেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরাফাত রহমান, সিনিয়র যুগ্ম সাঃ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নাদিম মোস্তাক হাসান, যুগ্ম সাঃ সম্পাদক শফিউল আলম সিহাব, রাকিব হাসান, ইউনিয়ন শাখার সিঃ সহ সভাপতি ফারুক হোসেন, সহ সভাপতি রেজাউল করিম, সহ সাঃ সম্পাদক নাইদ হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান ইউনুছ, সহ-সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন সহ সংগঠনের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ প্রমূখ। শেষে সর্বসম্মত্তিক্রমে কাগইল ইউনিয়নের ৭নং ওয়ার্ড রেজাউল করিম কে সভাপতি, জামিল উদ্দিন সাধারন সম্পাদক ও জাহিদ হাসান কে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করে ২১সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে।
০২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীর কাগইলে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৭নং ওয়ার্ডে কর্মী সম্মেলন অনুষ্ঠিত
-
Reporter Name - ০৩:৪২:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- ১২৭
Tag :
জনপ্রিয়



















