০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

  • Reporter Name
  • ০৩:২৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
  • ২৫৭

পলাশ মন্ডল, সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা -২০২৩ উদযাপন উপলক্ষ্যে সারিয়াকান্দি থানার উদ্যোগে দুর্গাপূজাকে উৎসব মুখর ও নিরাপদ নির্বিঘ্ন করতে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১অক্টোবর) সকালে থানা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। থানার এস আই আউয়াল কাফির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল, জেলা পরিষদের সদস্য আব্দুর রশীদ ফারাজি, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী। থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম, চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুস্তাফিজার রহমান, পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাত কুমার সাহা, ইউপি চেয়ারম্যান , বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, থানার অন্যান্য কর্মকর্তা, মন্দির কমিটির নেতাবৃন্দ, গ্রাম পুলিশ সহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

০৩:২৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩