আল আমিন মন্ডলঃ গতকাল সোমবার বগুড়ার গাবতলী নশিপুরের বাগবাড়ীতে শহীদ জিয়া ডিগ্রী কলেজে দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের আয়োজনে রবীন বরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্ণিং বর্ডির সভাপতি এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক, ঢাকা বিশ^-বিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ মাসুদ আলম। অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল বারী’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদ্য বিদায়ী অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান, কলেজ গভর্ণিং বর্ডির সদস্য জহুরুল ইসলাম, রফিকুল ইসলাম, মনিরুজ্জামান ফারুক, নজরুল ইসলাম বজলু। এসময় উপস্থিত ছিলেন কলেজ গভর্ণিং বর্ডির সদস্য আমিনুল হক, নজমুল হক, মোয়াজ্জেম হোসেন, নুরুল ইসলাম, তৌহিদা বুলবুল সহ সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষাথীবৃন্দ। আরো বক্তব্য রাখেন শিক্ষার্থী নাবিউল ইসলাম, শিমুল ফারাজি, বিথী আক্তার। সঞ্চালনায় ছিলেন শিক্ষার্থী মেহেদী হাসান ও উম্মে খাতুন। শেষে ইসলামী কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এরপর কলেজ চত্ত¡রে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
০২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীর শহীদ জিয়া ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
-
Reporter Name - ০২:৩২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- ১৮৫
Tag :
জনপ্রিয়



















