০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সম্প্রীতির বাংলাদেশে সকলে মিলে উৎসব পালন করতে হবে -গাবতলীতে এসপি সুদীপ চক্রবর্তী

  • Reporter Name
  • ০৩:০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • ১৬৫

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেছেন, সামাজিক সম্প্রীতির বাংলাদেশে সকলে মিলে ধর্মীয় উৎসব পালন করতে হবে। একে অন্যের সহায়ক হয়ে কাজ করতে হবে। যাতে সমাজে কোন বিশৃঙ্খলা না হয়। আসন্ন শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে গতকাল বুধবার দুপুরে গাবতলী মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে উপজেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত সম্প্রীতি সমাবেশে ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। গাবতলী উপজেলা চেয়ারম্যান ও বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিনের সভাপতিত্বে বিশেষ অতিথিদের বক্তব্য রাখেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী, থানার ওসি সনাতন চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এআই ফয়সাল খান জনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসলাম মুক্তা, দক্ষিণপাড়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট রফিকুল ইসলাম, নাড়–য়ামালা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, উপজেলা ইমাম মোয়াজ্জেম কমিটির সভাপতি মাওঃ ওয়াজেদ আলী, গজারিয়া জামে মসজিদের ইমাম মাওঃ রফিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি রনজিত চৌধুরী, যুগ্ম সম্পাদক উজ্জ্বল কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক শংকর কুমার রায় প্রমুখ। সভায় ৭৫টি পুজা মন্দির কমিটির সভাপতি/সম্পাদকসহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে অতিথিবৃন্দ উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ৭৫টি শারদীয়া দুর্গা মন্দির কমিটির সভাপতি/সম্পাদকের হাতে ৮’শ পিস শাড়ি বিতরণ করেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

ধুনটে মসজিদের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৯

সম্প্রীতির বাংলাদেশে সকলে মিলে উৎসব পালন করতে হবে -গাবতলীতে এসপি সুদীপ চক্রবর্তী

০৩:০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩