মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর ২০নং সরধনকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মাদ আলী ইন্তেকাল করেছেন ইন্না—-রাজিউন। বাধ্যর্কজনিত কারনে বুধবার রাত আনুমানিক ৩টায় নিজ বাড়ি সোনারায় গ্রামে তিনি না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩বছর। তিনি দুই ছেলে, তিন মেয়ে, নাতী-নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ যোহর সোনারায় আটাপাড়া বাজার কেন্দ্রীয় ঈদগা মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শেষে সোনারায় কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এতে শরিক হয়ে ছিলেন বিভিন্ন পেশার মানুষ। এ দিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন ২০নং সরধনকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যগণ, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
০২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীর সরধনকুটি বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মাদ আলী মারা গেছেন
-
Reporter Name - ০৩:১৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
- ২১৫
Tag :
জনপ্রিয়



















