০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • Reporter Name
  • ০১:১৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • ১৫৫

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উক্ত বীজ ও সার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসানের সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু। উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিআইও রাশেদুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমীন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জুলফিকার আলী প্রমুখ। উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান জানান, ৩হাজার ৯শ ৩০জনকে বিনামূল্যে বিভিন্ন প্রকার বীজ ও সার বিতরণ করা হয়েছে। এরমধ্যে ২হাজার ৬’শ জনকে সরিষা, ৭’শ জনকে গম, ৪’শ ২০জনকে ভুট্টা, ৭০জনকে পেঁয়াজসহ চীনাবাদাম, সূর্যমুখী, মুগডাল ও মসুরডাল দেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

ধুনটে মসজিদের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৯

গাবতলীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

০১:১৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩