কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ সরকার কতৃক নিদ্ধারিত মুল্যে বিভিন্ন পর্যায়ে আলু বিক্রয় পরিস্থিতি পর্যালোচনায় বগুড়ার কাহালু উপজেলার মুরইল এলাকার আফরিন কোল্ড স্টোরেজ ও মুনছুর কোল্ড স্টোরেজ পরিদর্শন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মিরাজুল ইসলাম উকিল।
গতকাল সোমবার দুপুরে কোল্ড স্টোরেজ পরিদর্শনের সময় তাঁর সাথে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তরফদার সোহেল রহমান, কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আবু মুসা, উপজেলা কৃষি অফিসার জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
পরিদর্শনকালে মুনছুর কোল্ড স্টোরেজের অনিয়ম পাওয়ায় ওই আলুর স্টোরেজ মালিকের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সরকার কতৃক নিদ্ধারিত মুল্যে আলু বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
কাহালুতে আলুর স্টোর পরিদর্শন করলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মিরাজুল ইসলাম উকিল
-
Reporter Name - ০৩:২০:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
- ১৮৪
Tag :
জনপ্রিয়



















