গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু বলেছেন, জাতীকে মেধাশূন্য করতেই ঘাতকরা ১৯৭৫ সালের ৩রা নভেম্বর জাতীয় চার নেতাকে জেল খানায় হত্যা করেছিল। যে জেল খানা সকল বন্দিদের জন্য নিরাপদ আশ্রয়স্থল মনে করা হয় সেখানেই এই ঘাতকরা তাদেরকে হত্যা করেছে। বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করার পর তারা মনে করেছিল জাতীয় এই চার নেতাকে হত্যা করলেই দেশ থেকে আওয়ামী লীগ শেষ করা যাবে। কিন্তু তারা ভাবেনি বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তিনি বলেন, আওয়ামী লীগ সর্ববৃহৎ একটি দল, যে দলকে কখনই শেষ করা যাবে না। গতকাল ৩রা নভেম্বর শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ আই ফয়সাল খান জনি। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জুয়েলের পরিচালনায় আরো বক্তব্য রাখেন পৌর আ’লীগের সভাপতি আজিজার রহমান পাইকার, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি রেকসেনা আকতার, সাধারণ সম্পাদক নাজমা আকতার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাহানুর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না, নশিপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি সিরাজুল হক ফকির, বালিয়াদিঘী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জ্যাকি প্রাং, নেপালতলী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম ও সুখানপুকুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মামুন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাশেদুল ইসলাম, দপ্তর সম্পাদক নিবারন, সমাজসেবা বিষয়ক সম্পাদক সোলাইমান আলী, সদস্য বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্না, আঃ দুলু, জাহাঙ্গীর, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, নেপালতলী ইউনিয়ন আ’লীগের সভাপতি কাজী আনোয়ারুল ইসলাম টিটু, সুখানপুকুর ইউনিয়ন আ’লীগের বিঠু সিং, মহিষাবান ইউনিয়ন আ’লীগের সভাপতি হাফিজার রহমান টোনা, নশিপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, সোনারায়ের চুন্নু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক কৌশিক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক রিপন, দপ্তর সম্পাদক জাকারিয়া হোসাইন সৌখিন, পৌর যুবলীগ নেতা মানিক মিয়া, ছাত্রলীগ নেতা সৌরভ হোসেন প্রমুখ।
০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীতে জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত
-
Reporter Name - ০৩:২৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
- ১১০
Tag :
জনপ্রিয়



















