০১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহতঃ আটক ১

  • Reporter Name
  • ০২:৫১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
  • ২৮৩

বায়েজিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় রমজান আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুুরা গ্রামে আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত ব্যক্তির নাম রমজান আলী (৪৫)। তিনি ওই গ্রামের সদেল হকের পুত্র। পুলিশ এ ঘটনায় দুুইজনকে আটক করেছে।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুুরা গ্রামের সদেল হকের পুত্র রমজান আলীর সাথে তারই চাচাতো ভাই শফিকুল ইসলামের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে দুুইপক্ষের মধ্যে মারামারি শুরু সংগঠিত হয়।
এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে রমজান আলীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা রমজান আলীর মরদেহ উদ্ধার ও ঘটনার সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহতঃ আটক ১

০২:৫১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩