মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলীতে স্থানীয় ইছামতি নদীর পানিতে ডুবে বৃত্ত রায় (১১) নামের এক শিশু ছেলের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরের পরে উপজেলার নাড়–য়ামালা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। জানা গেছে, নাড়–য়ামালা এলাকার বৃত্ত রায় তার দাদা অরেন রায় এর সাথে জমিতে যায়। দাদা অরেন রায় জমিতে কাজ করতে ব্যস্ত থাকাকালে নাতী বৃত্ত রায় কিছু হাসঁ আসলে সেগুলোকে ধাওয়া দেয়। এ সময় পাশের্^ ইছামতি নদীতে পড়ে যায় বৃত্ত রায়। দাদা অরেন কাজ করতে ব্যস্ত থাকায় কোন নজর না রাখলে বৃত্ত রায় নদীর পানিতে ডুবে গিয়ে কিছুক্ষন নিখোঁজ থাকে। ঘটনাটি এক মহিলার নজরে আসলে পরে তাকে উদ্ধার করে গাবতলী সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। মৃত বৃত্ত রায় নাড়–য়ামালা এলাকার অটোরিকসা (সিএনজি) চালক বিশ^নাথ রায় এর একমাত্র ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
০২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
-
Reporter Name - ০২:৪১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩
- ২৯১
Tag :
জনপ্রিয়



















