০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাইবান্ধায় একই আসনে স্বামী স্ত্রীর মনোনয়নপত্র দাখিল

  • Reporter Name
  • ০৩:২৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
  • ২২৬

বায়েজিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধা -২ (সদর) আসনে নৌকার মনোনয়ন না পেয়ে সদ্য পদত্যাগ কারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ শাহরিয়ার কবীর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই সাথে তার স্ত্রী মাসুমা আক্তার ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে তারা পৃথকভাবে জেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
শাহ সারোয়ার কবীর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদে আছেন। তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থিতা চেয়েও পাননি। সংসদ সদস্য পদে প্রার্থী হতে সাম্প্রতিক তিনি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। শাহ সারোয়ার কবীর বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদের নাতি।
স্বতন্ত্র প্রার্থী শাহ সারোয়ার কবীর বলেন, আমি দলের মনোনয়ন চেয়েও পাইনি। যেহেতু নির্বাচন করতে বাধা নেই। নেত্রী বলে দিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা যাবে। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। একই সঙ্গে আমার স্ত্রীও এই আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছে।
তিনি আরো বলেন, আমি সব সময় মানুষের পাশে থেকেছি। বিপুল ভোটে সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে কাজ করেছি। উন্নয়নের ধারাবাহিকতায় মানুষ আমাকে এমপি হিসেবে দেখতে চায়।
এদিকে একই আসনে স্বামী স্ত্রীর একসঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়ার ঘটনা জানাজানি হওয়ার পর সাধারণ মানুষের মাঝে কৌতহলের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে অনেকের মনে নানা প্রশ্নও দেখা দিয়েছে।
আসনটিতে স্বামী স্ত্রীর সহ ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন,আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহাবুব আরা বেগম গিনি, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আব্দুর রশিদ সরকার, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গোলাম মারুফ মনা, কৃষক শ্রমিক জনতা লীগের আবু তাহের সায়াদ চৌধুরী, এবং স্বতন্ত্র প্রার্থী সাজেদুর রহমান, মকদুবর রহমান সরকার ও রকিবুল ইসলাম।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধায় একই আসনে স্বামী স্ত্রীর মনোনয়নপত্র দাখিল

০৩:২৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩