মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও রামেশ^রপুর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তা (২৬) কে থানা পুলিশ গ্রেফতার করে শনিবার জেলা হাজতে পাঠিয়ে দিয়েছে। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করলে উপজেলার উনচরুখীতে গাড়ী ভাংচুর (নাশকতা) মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃত মোস্তাফিজার রহমান মোস্তা রামেশ^রপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের ইছাহাক আলী আশারু’র ছেলে। অপর দিকে একই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে শেকোয়ার ওরফে আলম (৪১) নামের এক বিএনপির কর্মীকে। গ্রেফতারকৃত শেকোয়ার ওরফে আলম উপজেলার চকবোচাই গ্রামের মহসিন আলীর ছেলে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এর সাথে কথা বললে তিনি উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন।
০১:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীতে ছাত্রদল নেতা মোস্তাসহ দুইজন গ্রেফতার
-
Reporter Name - ১২:১৩:৫০ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
- ২০৯
Tag :
জনপ্রিয়



















