সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে ‘নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধে” প্রতিপাদ্যে কে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ পালিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৱ্যালী এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও ৫ জন জয়িতা নারীকে সম্মাননা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভিন নাহার, জয়ীতা সফল নারী জোবেদা খানম। জয়ীতা পুরস্কার প্রাপ্ত পাঁচ নারী,সফল জননী নারী ক্যাটাগরিতে জোবেদা খানম, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী মোছা:সাদিয়া ইসলাম মৌ, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ডা:তাছলিমা আবিদ শাপলা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু নারী মোছা:মারুফা খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানে মোছা:সাবিনা ইয়াসমিন। জয়ীতাদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও তৌহিদুর রহমান।
এসময় উপজেলা উপ সহকারি প্রকৌশলী (এলজিইডি) মাসুদ রানাসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সারিয়াকান্দিতে বেগম রোকেয়া দিবস পালিতঃ ৫ জন জয়িতা নারীকে সম্মাননা প্রদান
-
Reporter Name - ০২:০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
- ১৮৪
Tag :
জনপ্রিয়



















