০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

  • Reporter Name
  • ০২:২৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  • ১৬৭

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে “উন্নয়ন,শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” শ্লোগানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ পালিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান জাতীয় পতাকা এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল রশীদ মাস্টার দুদকের পতাকা উত্তোলন করেন। এরপর উপজেলা পরিষদ অফিসের সামনে থেকে ৱ্যালী বের হয়। এতে উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ৱ্যালী শেষে পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল রশীদ মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম, দিলীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মুক্তি। এসময় দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রফিকুল ইসলাম, ফজলে রাব্বি, হাসনা বানু, সীমা আক্তার সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

০২:২৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩