মিলন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি নয়াপাড়া গ্রামের সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে বগুড়া জেলা প্রশাসকের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান এই অনুদানের চেক প্রদান করেন। জানা যায়, এর আগেও ক্ষতিগ্রস্ত পরিবারের বাদশা মিয়াকে (৫০) কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরো ৯ হাজার টাকা, ৩ বস্তা শুকনা খাবার, ৩ বান্ডিল ঢেউটিন সহায়তা দিয়েছিলেন।
উল্লেখ্য, ওই গ্রামের মৃত হাবিবর রহমান প্রামানিকের ছেলে একটি মাত্র টিনের ঘর ছিলো। সেই ঘরেই থাকা, খাওয়া, রান্না -বান্না সহ গবাদি পশুর সাথে একই ঘরে বসবাস করতেন। সম্প্রতি তিন দিনের লাগাতার বৃষ্টিবাদল দিনে ওই ঘরে রান্নাবান্না শেষে অসাবধান বশত চুলা থেকে ঘরে আগুন লেগে যায়। এই সময় বাদশা মিয়ার মেয়ে সুমি আক্তার (৯) ঘরেই ছিলো। প্রতিবেশীরা ঘরে আগুন নেভানোর পর চকির নিচে থেকে অগ্নিদগ্ধ অবস্থায় সুমিকে উদ্ধার করেন। পরে সুমি আক্তারকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করান। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সারিয়াকান্দিতে অগ্নীকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান দিলেন ইউএনও
-
Reporter Name - ০২:৩৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
- ১৫১
Tag :
জনপ্রিয়



















