মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলীতে অবরোধ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ অফিসার আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সারা দেশে বিএনপির ডাকা ৩৬ঘন্টা অবরোধ চলাকালে শেষ দিনে বুধবার দুপুরে গাবতলীতে বিএনপির দু’পক্ষ পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের করে। এক পক্ষের নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। অপর পক্ষে জেলা বিএনপির মানবাধিকার বিষয় সম্পাদক পৌর মেয়র সাইফুল ইসলাম। কিন্তু মিছিল শুরুতেই গাবতলী তিনমাথা মোড়ে অর্থাৎ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অবস্থানরত পুলিশের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এই নিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হলেও বিএনপির দৃ’পক্ষই শান্তিপূর্ণভাবে মিছিল করেছে। কিন্তু ককটেল বিস্ফোরিত হয়ে বা আঘাতে তিন পুলিশ অফিসার আহত হয়। আহতরা হলো থানার এসআই আব্দুল কুদ্দুস, এএসআই এনামুল হক, এএসআই শ্রী জয়দেব। আহত পুলিশ অফিসাররা হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে। বিএনপিরা মিছিল করে চলে গেলেও পরে থানা ও বগুড়া থেকে ডিবি পুলিশ এসে বিভিন্নস্থানে মহড়া দেন এবং অভিযান চালান। উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটন এর বাড়িতে, পৌর মেয়র সাইফুল ইসলামের গরুর খামারে ছাড়াও আরো বিভিন্নস্থানে তল্লাসী করা হয়েছে। পরে বগুড়া র্যাব-১২ এর সদস্যরা এসেও গাবতলী তিনমাথা মোড়ে অবস্থান নেন। ঘটনার প্রেক্ষিতে দুইজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। আটককৃতরা হলো মেয়র সাইফুল ইসলামের চাচা শ^শুর পৌর এলাকার গোড়দহ গ্রামের আতোয়ার রহমান পিন্টু (৫৫) ও তার এক আতœীয় উপজেলার সোনাকানিয়া গ্রামের সোহরাব হোসেন (২৭)। তবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে পরিকল্পিতভাবে আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করা হয়েছে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এর সাথে কথা বললে তিনি জানান, পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলা করা হয়েছে। ঘটনার প্রেক্ষিতে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে এবং দোষীদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যহত রয়েছে। তিনি জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আনা হয়েছে, জড়িত না হলে ছেড়ে দেয়া হবে। অপর দিকে মঙ্গলবার রাতে নাশকতা মামলার ৪জনসহ মোট ১১জনকে গ্রেফতার করে বুধবার কারাগারে পাঠানো হয়েছে।
০১:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীতে ককটেল বিস্ফোরণে ৩পুলিশ অফিসার আহতঃ দুইজন আটক
-
Reporter Name - ০২:৪১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
- ৪৭৩
Tag :
জনপ্রিয়



















