গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল সোমবার বগুড়ার গাবতলীতে আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভাপতি অনুষ্ঠিত হয়েছে। পৌর সদরের কলেজ রোডে পৌর কাউন্সিলর হযরত আলী হিরণের অফিস কার্যালয়ে অনুষ্ঠিত সভা উপজেলা আ’লীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম ভূলনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু, জেলা যুবলীগের সহ-সভাপতি অধ্যাপক নাছিরুজ্জামান টিটু, আ’লীগ নেতা মাহবুব মিলটন, নাড়–য়ামালা ইউনিয়ন আ’লীগের সভাপতি নজরুল ইসলাম বাদশা, উপজেলা কৃষকলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর হিরণ পাইকার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিঠু পাইকার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি তানজুল ইসলাম গণি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাহানুর আলম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুস্তম আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান অদু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব সরকার, কৃষক লীগ নেতা জহুরুল ইসলাম, লাল চাঁন, সাহাদত, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম আজাদ, সুলতান প্রমুখ।
০১:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীতে আ’লীগ ও সহযোগী সংগঠনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
-
Reporter Name - ০৩:০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
- ১৪১
Tag :
জনপ্রিয়



















