গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল বগুড়া গাবতলীর কপির মোড়ে স্থানীয় বামুনিয়া তালুকদারপাড়া যুব সংঘ আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হলে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়। পরে টাইবেকারে ৩-২ গোলে বিবাহিতদেরকে হারিয়ে অবিবাহিতরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শেষে বিশিষ্ঠ সমাজসেবক রঞ্জু মিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান সহকারী শফিকুল ইসলাম বাদশা। অন্যান্যদের মধ্যে ছিলেন স্থানীয় সাইফুল ইসলাম, জাকিরুল ইসলাম, মুন্না, জাহিদ, মুমাত, মোজাহিদ, মেহেদী, রাহাত, সুমন, হাদী প্রমুখ। শেষে প্রধান অতিথি জেলা পরিষদের প্রধান সহকারী শফিকুল ইসলাম বাদশা বিজয়ীদলের মাঝে পুরস্কার তুলে দেন। খেলা পরিচালনায় ছিলেন রফিকুল ইসলাম ও মুসা মিয়া।
০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন বাদশা
-
Reporter Name - ০৩:০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
- ২২৭
Tag :
জনপ্রিয়



















