১২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সুখানপুকুরে অসহায় মানুষদের গরু ও গরীব শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান

  • Reporter Name
  • ০৩:১৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
  • ১২১

মুহাম্মাদ আবু মুসাঃ গতকাল সোমবার (১৮ডিসেম্বর/২৩) বগুড়া গাবতলীর সুখানপুকুর বন্দর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় মানুষদের মাঝে গরু ও গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির অর্থ এবং শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে। দক্ষিন কোরিয়াস্থ গ্লোবাল ফ্যামিলী মুভমেন্ট সেন্টার এর আর্থিক সহযোগিতায় ও সমাজসেবক মাহবুবুর রহমান ছোটনের প্রচেষ্ঠায় এ বছরও এই মহতী কার্যক্রম অব্যহত রেখেছেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কোরিয়াস্থ গ্লোবাল ফ্যামিলী মুভমেন্ট সেন্টারের বাংলাদেশের পরিচালক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার মালু মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোরিয়াস্থ গ্লোবাল ফ্যামিলী মুভমেন্ট সেন্টারের সভাপতি ইউ সুং জু। স্বাগত বক্তব্য রাখেন কোরিয়াস্থ গ্লোবাল ফ্যামিলী মুভমেন্ট সেন্টারের বাংলাদেশের পরিচালক, সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহবুবুর রহমান ছোটন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আব্দুস শুকুর, বাংলাভিশন টিভি’র বগুড়া ব্যুরো প্রধান আব্দুর রহিম বগরা। জাতীয় সাংবাদিক সংস্থা’র বগুড়া জেলা কমিটির সভাপতি ও গাবতলী প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মাদ আবু মুসা’র পরিচালনায় আরো বক্তব্য রাখেন সুখানপুকুর বন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গোফ্ফার, বাইগুনী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ হোসেন মিঠু, সমাজসেবক হিমাংশু রায় ভোলা, আখি প্রমুখ। অনুষ্ঠানে প্রতিবারের ন্যায় এবাবও সমাজসেবক মাহবুবুর রহমান ছোটনের প্রচেষ্ঠায় ১৫জন অসহায় মানুষকে গরু ও জনপ্রতি একহাজার করে ১০০জন গরীব মেধাবী শিক্ষার্থীকে উপবৃত্তি ও শিক্ষা উপকরণ দেয়া হয়। গরীব অসহায় মানুষকে স্বাম্বলী করতে উপজেলার বিভিন্ন এলাকায় এ পর্যন্ত ৪শত ১৭জনকে গরু প্রদান করা হয়েছে। এ ছাড়াও ওই সংগঠন থেকে বিভিন্ন বিদ্যালয়ে সেমি পাকা ঘর নিমার্ণ, কম্পিউটার ল্যাব, ব্রেঞ্চ, শিক্ষা উপকরণ, বস্ত্র বিতরণসহ আরো নানাভাবে সহযোগিতা করা হয়েছে। সমাজসেবক মাহবুবুর রহমান ছোটনের প্রচেষ্ঠায় আগামীতেও এই মহতী কাজ অব্যহত থাকবে বলে সংশ্লিষ্ঠ সূত্র জানিয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

ধুনটে মসজিদের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৯

সুখানপুকুরে অসহায় মানুষদের গরু ও গরীব শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান

০৩:১৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩