গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ার (গাবতলী শাহজাহান)-৭ আসনে বাংলাদেশ আ.লীগের মনোনীত প্রার্থী ডাক্তার মোস্তফা আলম নাননুর পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে গাবতলীর দাড়াইল বাজারে গণসংযোগ করেন আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম ভূলন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল্লাহেল বাকী পাইকার, আ.লীগ নেতা নজরুল ইসলাম বাদশা, মাহবুব মিলটন, ওয়াজেদ আলী, আমির হোসেন ফাইম, রেজাউল করিম সোনা, জেলা কৃষক লীগের সদস্য ফোরকান আলী, পৌর কাউন্সিলর হযরত আলী হিরন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি তানজিল ইসলাম গনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহআলম, উপজেলা যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তফা হাসান মুন পাইকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আর এইচ বাপ্পি, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মামুনুর রশিদ মোহন, সাধারন সম্পাদক মোস্তাফিজার রহমান ওদু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব সরকার, কৃষক লীগ নেতা জহুরুল ইসলাম, লালচান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম আজাদ, মাসুদ, অহিদুল শ্রমিক লীগ নেতা ভুট্টো প্রমুখ।
১২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীতে নৌকার প্রার্থী ডাঃ নান্নুর পক্ষে গণসংযোগ
-
Reporter Name - ০২:৩১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
- ১৯৩
Tag :
জনপ্রিয়



















